• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ঢাকা, ৩১ অক্টোবর।। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক ছাত্রছাত্রীদের প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই তালিকা প্রকাশ করেন।

তালিকায় ১৮টি হলের মোট ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থীর নাম রয়েছে। এর মধ্যে ছাত্র ২৩ হাজার ৯৮৪ জন এবং ছাত্রী সংখ্যা ১৪ হাজার ৫০৯।

এই তালিকা থেকেই ডাকসুর সংবিধান অনুসারে পরবর্তীতে ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ducsu.du.ac.bd ওয়েবসাইট ভিজিট করে এই তালিকা দেখা যাবে।

এছাড়া খসড়া ভোটার তালিকার সংশোধনীর (সংযোজন, বিয়োজন বা পরিমার্জন) জন্য ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে। এক্ষেত্রে খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল অফিসে সংরক্ষিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ