• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারী নিহত

কক্সবাজার, ০২ নভেম্বর।। বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে দুই মাদক কারবারী নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- উপজেলার হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) ও একই উপজেলার সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩০)।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, শুক্রবার ভোরে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে মাদক কারবারীদের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনের গুলিবিদ্ধ লাশ, তিনটি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা লাশ দুটি শনাক্ত করেন।
এ ঘটনায় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির হোছন (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ