• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আসামে ৫ বাঙালিকে গুলি করে হত্যা করেছে উলফা

আন্তর্জাতিক ডেস্ক, ০২ নভেম্বর।। ভারতের আসামে ফের সাম্প্রদায়িক আক্রমণের ঘটনা ঘটেছে। সংঘাতে ফের রক্ত ঝরেছে বাঙালিদের। আসামের তিনসুকিয়ার খেরানিতে  বৃহস্পতিবার রাতে পাঁচজন বাঙালিকে লাইন দিয়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মৃতদের মধ্যে তিন জন একই পরিবারের সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস, সুবোধ দাস এবং ধনঞ্জয় নমশূদ্র।

তিনসুকিয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ঘটনা ভাষায় প্রকাশ করতে পারছি না। যারা এই কাণ্ড ঘটিয়েছে, তাদের শাস্তি হওয়া উচিত। এই নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি।

সন্ত্রাসী সংগঠন উলফার পক্ষ থেকে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে।

জঙ্গিদের হাতে ছিল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ধোলা সাদিয়া সেতুর কাছে রাত আটটার দিকে পাঁচজনকে নাম ধরে ডেকে বাইরে নিয়ে আসে জঙ্গিরা। তার পর ব্রহ্মপুত্র নদের পাশে নিয়ে গুলি চালিয়ে তাঁদের হত্যা করে। এরপর রাতেই সন্ত্রাসীরা চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ