• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রবিবারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত

সিসি নিউজ, ০৩ অক্টোবর।। সারাদেশে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার আগামীকাল রবিবারের (৪ নভেম্বরের) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা আগামী শুক্রবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা অন্যান্য দিন সকাল ১০টায় শুরু হয়। কিন্তু শুক্রবার বিধায় পরীক্ষার সময় এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়েছে। ফলে ওই দিন সকাল ১০টার পরিবর্তে সকাল ৯টায় পরীক্ষা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।আগামীকাল রবিবার জেএসসি পরীক্ষার্থীদের ইংরেজি এবং জেডিসি পরীক্ষার্থীদের আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।জেএসসি-জেডিসির ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী এবং ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।  আট বোর্ডের অধীনে এবার জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে চার লাখ দুই হাজার ৯৯০ জন পরীক্ষায় অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ