• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সামনে নির্বাচন, আপনাদের দোয়া চাই: প্রধানমন্ত্রী

সিসি ডেস্ক, ০৪ নভেম্বর।। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের কওমি মাদ্রাসাভিত্তিক আলেম-ওলামা সমাজের কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আপনাদের দোয়া চাই, সামনে নির্বাচন আছে। আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই তিনি আবার বাংলাদেশের জনগণের খেদমত করার জন্য সুযোগ আমাকে দেবেন। আর যদি আল্লাহ না চান, আমাকে দেবেন না। আমার কোনো আফসোস থাকবে না। কারণ, আমি সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’

রোববার (৪ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শোকরানা মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের শিক্ষাব্যবস্থা ধর্মীয় শিক্ষার মাধ্যমেই পূর্ণতা পায়। আমরা এই কওমি শিক্ষাকে স্বীকৃতি দিয়েছি। পাশাপাশি সংসদের মাধ্যমে আইন পাস করেছি। যাতে পরবর্তী সময় কেউ এ স্বীকৃতি খর্ব করতে না পারে।

কওমি শিক্ষার স্বীকৃতির বিষয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আপনারা অসহায় এতিমদের জায়গা দেন। তাদের থাকাখাওয়ার ব্যবস্থা করেন। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, আপনারা তাদের জন্য শেষ ঠিকানা। এত কিছুর পর আপনাদের স্বীকৃতি থাকবে না তা তো হয় না।

তিনি বলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাকে মেরে ফেলার জন্য আমার ওপর বারবার হামলা করা হয়েছে। আল্লাহ আমাকে বারবার বাঁচিয়েছেন। দেশের মানুষের সেবা করার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।

তিনি বলেন, আমি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। যাতে তারা তাদের যে কোনো প্রয়োজনে এ টাকা ব্যবহার করতে পারে।

‘আমি চাই দেশের মানুষ সবাই ভালো থাক। দেশের একটি মানুষও যাতে না খেয়ে থাকে, সে লক্ষ্যে আমার সরকার দিনরাত কাজ করে যাচ্ছে। দেশকে এগিয়ে নিতে আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি’, বলেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ