• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঠাকুরগাঁও-ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু

ঠাকুরগাঁও, ১০ নভেম্বর।। দীর্ঘ প্রতিক্ষার পর ঠাকুরগাঁওবাসীর দাবি পূরণ হল। এবার ঠাকুরগাঁও থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (১০ নভেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে ঠাকুরগাঁয়ে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়।

ঠাকুরগাঁও রেলস্টেশন সহকারি মাস্টার অনুপ বসাক জানান, সকালে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ট্রেনে উঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সকাল ৭টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে দ্রুতযান নামে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও ছেড়ে যায়। এ ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়।

একই দিন একতা এক্সপ্রেস নামে আরেকটি আন্তঃনগর ট্রেন রাত ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে রাত ৯টা ৩৮ মিনিটে ঠাকুরগাঁও পৌঁছাবে। এরপর রাত ৯টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ