• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাম্পের গাড়ির সামনে নগ্ন হয়ে নারীর প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক, ১২ নভেম্বর।। ফ্রান্সের রাজধানী প্যারিসের চ্যাম্পস এলিসিতে অর্ধ-নগ্ন এক নারীর প্রতিবাদের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১১ নভেম্বর) প্রথম বিশ্বযুদ্ধের শততম বার্ষিকীর এক অনুষ্ঠানে অংশ নিতে গাড়িবহর নিয়ে চ্যাম্প এলিসিতে যাওয়ার সময় ওই প্রতিবাদের মুখোমুখি হতে হয় মার্কিন নেতাকে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, এলিসিতে ট্রাম্পের গাড়িবহরের মাঝে ঢুকে পড়া ওই নারীর শরীরের উপরের অংশ বস্ত্রহীন ছিল। ট্রাম্পকে উদ্দেশ্য করে নগ্ন বুকে ভুয়া শান্তিকামী লিখেছেন তিনি।পুলিশের হাতে আটক হওয়ার আগেই ওই নারী ট্রাম্পের গাড়িবহরের কাছাকাছি চলে আসেন। বিশ্বের ৭০টি দেশের রাষ্ট্রপ্রধানরা প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধের শততম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন।এর মাঝেই প্রভাবশালী মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহরে ওই নারীর ঢুকে পড়ার ঘটনায় প্যারিসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।প্যারিসভিত্তিক কট্টরপন্থী নারীবাদী গোষ্ঠী ফেমেন ওই প্রতিবাদ জানিয়েছে বলে দাবি করেছে। ফেমেন প্রায়ই যৌনতা, বর্ণবাদ, সমকামীতা ও অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক ইস্যুতে আকস্মিক প্রতিবাদ জানায়।তবে এ ঘটনায় অন্তত দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে প্যারিস পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ