সিসি নিউজ, ১২ নভেম্বর।। নীলফামারী সৈয়দপুরে মাদকাসক্ত পুত্র আফছার আলী পাপ্পুকে (২৫) পুলিশের হাতে তুলে দিয়েছে নিজ মাতা। আফছার আলী শহরের নতুন বাপুপাড়ার মৃত হায়দার আলীর পুত্র। মাদকাসক্ত পুত্রের অতিষ্ঠ হয়ে আজ সোমবার মা থানায় নিজে বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।
সৈয়দপুর থানা পুলিশ সূত্রমতে, অভিযোগ প্রাপ্তির পর তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে তাকে হাজির করা হলে আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।