• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খাশোগিকে টুকরো টুকরো করার কথা স্বীকার সৌদির

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ নভেম্বর।। সৌদি রাজতন্ত্রের সমালোচক ও ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করার কথা স্বীকার করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল সৌদ আল মোজেব।

বৃহস্পতিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গত ২ অক্টোবর খাশোগির শরীরে ইনজেকশন প্রয়োগের পর তাকে টুকরো টুকরো করার নির্দেশ দেন অভিযুক্ত পাঁচ জন।

ওই পাঁচ জনের মৃত্যুদণ্ড চেয়েছেন তিনি।  জামাল খাশোগিকে হত্যায় জড়িত সন্দেহে ২১ জনকে আটক রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, আটক ২১ জনের মধ্যে ১১ জনকে চিহ্নিত করে তাদের আদালতের মুখোমুখি করা হয়েছে। এছাড়া অন্য সন্দেহভাজনদের বিষয়ে অপরাধে তাদের সংশ্লিষ্টতা নিয়ে আরও তদন্ত চালানো হচ্ছে।

এ হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান জড়িত বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হলেও অ্যাটর্নি জেনারেল দাবি করেছেন, যুবরাজ জড়িত নন।

এদিকে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে।

এখনো পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।

সম্প্রতি খবর বেরিয়েছে, হাইড্রোফ্লুরিক অ্যাসিড দিয়ে তার মরদেহ গলিয়ে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ