• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ নভেম্বর।। রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের বিচারের দাবি জানিয়ে, জাতিসংঘে মিয়ানমারের বিরুদ্ধে আরেকটি প্রস্তাব পাস হয়েছে। এতে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়।
শুক্রবার পাস হওয়া এ প্রস্তাবে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার পথ তৈরি করতেও মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়। মুসলিম দেশগুলোর জোট ওআইসির পক্ষে বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অস্ট্রিয়া যৌথভাবে জাতিসংঘের অধিবেশনে এ প্রস্তাব উত্থাপন করে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিতে প্রস্তাবটির পক্ষে ১৪২ ও বিপক্ষে ১০ ভোট পড়ে। ২৬ দেশ ভোটদানে বিরত থাকে। চীন ও রাশিয়ার পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় মিয়ানমারের প্রতিবেশী কম্বোডিয়া ও লাওস।
তবে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও একপেশে প্রস্তাব বলে মন্তব্য করেন মিয়ানমার প্রতিনিধি হাউ দো সুয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ