• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে তিতুমীর এক্সপ্রেসের সাথে পিকনিক বাসের সংঘর্ষ

জয়পুরহাট, ১৭ নভেম্বর।। জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার আমট্রু রেলগেট (আক্কেলপুর মহিলা কলেজ) এলাকায় ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এতে করে রক্ষা পায় পিকনিকের প্রায় ৫০ জন বাসযাত্রী। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পিকনিক শেষ করে দিনাজপুরের স্বপ্নপূরী থেকে নওগাঁর রাণীনগরের উদ্দেশ্য ছেড়ে আসা তৌহিদ এন্টারপ্রাইজ নামের একটি বাস আমট্রু রেলগেট এলাকার রেল ক্রসিং এর উপর উঠামাত্র ইঞ্জিন বিকল হয়ে বাসটি দাঁড়িয়ে গেলে বাসের সকল যাত্রী তাড়াতাড়ি করে নেমে যায়। অপরদিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছার আগ মুহুর্তে ট্রেনের চালক বাসটি দাঁড়িয়ে থাকা অবস্থা দেখে বুঝতে পেরে ট্রেনে জোড়ে ব্রেক করলেও ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে রেলের পাশের্^ খাদে ফেলে দেয়।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রেনটি ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর পুনরায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ