সিসি নিউজ, ১৯ নভেম্বর।। অতীতের সকল ভূল-ভ্রান্তি, রাগ-অনুরাগ সমস্ত কিছু ভূলে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির নিমিত্তে গণতন্ত্রকে বাংলাদেশের মাটিতে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য আমরা একত্রিত হয়ে আগামী নির্বাচনে কাজ করবো আর এটাই হোক আমাদের শপথ- আজ সোমবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের সাধারণ সম্পাদক, নীলফামারী-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মো: আমজাদ হোসেন সরকার এ কথা বলেন।
এর আগে তিনি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন এবং সহস্রাধিক নেতাকর্মী ধানের শীষ দিয়ে তাকে বরণ করেন। পরে মটরসাইকেল শোভাযাত্রা সহকারে তিনি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে এসে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় দলের সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার উপস্থিত ছিলেন।
ভিডিও দেখতে ক্লিক করুন: