• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

তারেকের বিষয়ে ইসির কিছু করার নেই: ইসি সচিব

ঢাকা, ২০ নভেম্বর।। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে স্কাইপে বা প্রযুক্তি ব্যবহার করে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন, দেশে না থাকায় তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রযোজ্য নয়। তাই এ বিষয়ে কমিশন কোন পদক্ষেপ নেবে না।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ইসি সচিব বলেন, ক্ষমতাসীন দলের অভিযোগের পরিপ্রেক্ষিতে সভায় বসে পর্যালোচনা করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন যে, যেহেতু তারেক রহমান দেশের বাইরে এবং অনলাইনে সাক্ষাৎকার নিচ্ছেন, সেহেতু এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন নয়। নির্বাচন কমিশনের এ বিষয়ে করণীয় কিছু নেই।

লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেকের বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি মনে করিয়ে দিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, তারেকের বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে। এটা সবাইকে মানতে হবে।

নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, নয়াপল্টনে ফৌজদারি অপরাধ হয়েছে, এ বিষয়ে তদন্ত চলবে। আর নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য আইজিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি ঘোসিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ