• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কাবুলে মিলাদুন্নবীর জমায়েতে বোমা হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক, ২০ নভেম্বর।। আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদ-ই-মিলাদুন্নবীর জমায়েতকে লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার কাবুলের একটি হলে হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন পালনের জন্য উপস্থিত শতাধিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, ‘মঙ্গলবারের এ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।’

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেন, ‘একজন আত্মঘাতী হামলাকারী একটি ওয়েডিং হলে বোমার বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। যেখানে ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন পালনের জন্য শতাধিক মাওলানা ও আলেম উপস্থিত হয়েছেন।’

হামলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, অনেকগুলো অ্যাম্বুলেন্স হতাহতদের সরিয়ে নেয়ার কাজ করছে। তবে এখনও কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ