• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচনের আগে ওয়াজ মাহফিল নয়: ইসি

সিসি নিউজ, ২১ নভেম্বর।। নির্বাচনের আগে ওয়াজ মাহফিল আয়োজন না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একান্ত প্রয়োজনে এ ধরণের মাহফিল আয়োজন করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনাটি দেশব্যাপী রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষিত পুনঃনির্ধারিত সময়সূচী অনুসারে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সময়ে কোনো ধর্মীয় সভা, ওয়াজ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে নতুনভাবে কোনো তারিখ নির্ধারণ না করার জন্য অথবা স্থানীয় প্রশাসন/পুলিশ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক সভা/ওয়াজ মাহফিল অনুষ্ঠানের জন্য কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

তবে যেসব ধর্মীয় সভা/ওয়াজ মাহফিলের তারিখ ইতোমধ্যে নির্ধারিত হয়েছে অথবা বিশেষ কারণে আয়োজনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতিক্রমে আয়োজন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ