• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৫ ডিসেম্বরের পর মাঠে নামছে সশস্ত্র বাহিনী: সিইসি

সিসি নিউজ, ২২ নভেম্বর।। ১৫ই ডিসেম্বরের পর জেলা পর্যায়ে পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনীর ছোট ছোট দল কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। পাশাপাশি কাউকে বিনা দোষে হয়রানি ও পরোয়ানা ছাড়া গ্রেপ্তার না করার নির্দেশনাও তার। আজ বৃহস্পতিবার সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অবাধ ও সুষ্ঠু ভোটে ইসির ১২ পরিকল্পনার কথা তুলে ধরে কে এম নূরুল হুদা।
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার বৈঠক। এতে ভোটের সময় বাহিনীগুলোর দায়িত্ব কী হবে তুলে ধরে সিইসি জানান, ১৫ই ডিসেম্বরের পর জেলা পর্যায়ে পুলিশের সঙ্গে কাজ করবে সশস্ত্র বাহিনীর ছোট ছোট দল।
নির্বাচনের সময় নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসির কাজ খবরদারি নয়, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
বৈঠকে বিনা দোষে হয়রানি না করার নির্দেশনাও দেন সিইসি। তবে রাজনৈতিক পরিচয় যাই হোক, সন্ত্রাসীরা যেন ভোট ভণ্ডুলে সংগঠিত সে বিষয়ে নজরদারি বাড়ানোর পরামর্শ তার। এছাড়া ভোট পরবর্তী সহিংসতার বিষয়ে সতর্ক করেন তিনি।
তফসিলের পর কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার না করার নির্দেশনাও দেন কে এম নূরুল হুদা। অবাধ ও সুষ্ঠু ভোটে পুলিশের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, কোনভাবেই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ