• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মোটরসাইকেল চুরির মূলহোতা বাটুল গ্রেফতার

সিসি নিউজ, ২২ নভেম্বর॥ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতাসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নীলফামারী থানা পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে চোরাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের গ্রেফতারকৃত দুইজন হলো দিনাজপুর জেলার খানাসামা উপজেলার পাকেরহাট ভান্ডারদহ গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম বাটুল (৪০) ও নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের উত্তর মুসারত কুখাপাড়ার জিয়াউর রহমানের ছেলে রানা ইসলাম (৩০)।
নীলফামারী সদর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে জেলা প্রশাসনের কার্যালয় চত্বর হতে জেলা প্রশাসক কার্যালয়ের একজন অফিস সহায়কের চুরি যাওয়া মোটরসাইকেলের মামলার সুত্র ধরে তাৎক্ষনিকভাবে পুলিশ অভিযানে নামে। অভিযানে ওইদিন রাতে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তাদের নিকট হতে উক্ত খোয়া যাওয়া মোটরসাইকেল সহ আরো দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) গ্রেফতারকৃত দুইজন চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তি জবাববন্দী প্রদান করে। এরপর আদালতের বিচারক তাদের জেলা কারাগারে প্রেরন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ