• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বলিভিয়ায় ছিটকে গেল ১২২ যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ নভেম্বর।। ল্যান্ডিং গিয়ার নষ্ট হয়ে যাওয়ায় বলিভিয়ার বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে গেল ১২২ যাত্রীবাহী পেরুর একটি বিমান। এর ফলে বিমানবন্দরের এই এয়ারস্ট্রিপ বন্ধ হয়ে যায় এবং পাইলটরা আটকা পড়ে।

স্থানীয় সময় সকাল ১০টা ২২ মিনিটে দেশটির রাজধানী লাপাজের এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে পেরুভিয়ান এয়ারলাইনসের বিমানটি এই দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন।

এই ঘটনায় ‘বোয়িং ৭৩৭’ নামের এই বিমানের যাত্রী এবং পাঁচ ক্রু সদস্যের কেউই আহত হয়নি কিন্তু রানওয়েটি বন্ধ করে দেয়া হয়।

শেষমেশ পেরুর রাজধানী লিমা থেকে টেকঅফ রওনা হওয়া বিমানটি ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। এয়ারলাইন কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত করা হচ্ছে।

কোম্পানিটি এক বিবৃতিতে জানায়, পেরুভিয়ান এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং দেশে-বিদেশে পরিচালিত বাণিজ্যিক ফ্লাইটগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস পুনর্ব্যক্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ