• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে নারী শ্রমিককে উত্যক্ত করায় বখাটের কারাদন্ড

  1. সিসি নিউজ, ২৬ নভেম্বর।। নীলফামারীর সৈয়দপুর প্লাজায় একটি কোম্পানীর জনৈক নারী শ্রমিককে উত্যক্ত করার দায়ে দিপু রহমান (২০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার সন্ধ্যায় নারী শ্রমিকের অভিযোগের প্রেক্ষিতে সৈয়দপুর থানা পুলিশ প্লাজার সামনে থেকে ওই যুবককে আটক করে। আটক দিপু সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার খলিলুর রহমানের পুত্র। সে পেশায় একজন অটোচালক।

পরে পুলিশ রাতে আটক দিপুকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করে।

সৈযদপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা সিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ