• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

যে ৬ আসনে ব্যবহার হবে ইভিএম

ঢাকা, ২৭ নভেম্বর।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য ৬টি আসনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ ৬ আসনের নামগুলো ঘোষণা করেন।

নির্বাচন কমিশন কার্যালয়ে দৈবচয়নের মাধ্যমে বাছাই করা আসন ৬টি হলো- ঢাকা-৬, ১৩ চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২, সাতক্ষীরা-২।

ইতোমধ্যে ৪৮টি আসন বাছাই করা হয়েছিল। এই ৪৮টি আসন থেকে দৈবচয়নের মাধ্যমে এই ৬টি আসন বেছে নেওয়া হয়েছে।

এর আগে ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬টি সংসদীয় আসনে সম্পূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সিটি করপোরেশন এবং জেলা সদর সংশ্লিষ্ট ৪৮ আসনের মধ্যে থেকে দৈবচয়নের মাধ্যমে ওই ৬টি আসন নির্ধারণ করা হবে। সোমবার বিকেল ৫টায় সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দৈবচয়ন অনুষ্ঠিত হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ