সিসি নিউজ, ২৭ নভেম্বর।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করার জন্য ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী তালিকায় যৌথভাবে সাবেক সংসদ সদস্য ও সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন সরকার ও কন্ঠশিল্পী বেবী নাজনীনের নাম রাখা হয়েছে।
গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপি প্রার্থীদের নাম প্রকাশ করা হয় এবং মনোনীতদের চিঠি দেওয়া হয়।