• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এমপি শওকত চৌধুরীর প্রতিবাদ

সিসি নিউজ, ২৮ নভেম্বর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে পার্টি প্রধান ও মহাসচিবকে নিয়ে মনগড়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন নীলফামারী-৪ আসনের সাংসদ আলহাজ্ব শওকত চৌধুরী। আজ বুধবার (২৮ নভেম্বর) রাতে জাতীয় পার্টির সৈয়দপুর কার্যালয়ে তিনি সংবাদকর্মীদের কাছে এ কথা জানান।
সূত্র মতে, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্কণসহ একাধিক অনলাইনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির দলীয় মনোনয়নকে কেন্দ্র করে পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে জড়িয়ে অবৈধ অর্থ লেনদেন বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে নীলফামারী-৪ আসনের সাংসদ আলহাজ্ব শওকত চৌধুরীর উদ্ধৃতি দিয়ে আপত্তিকর ও মনগড়া মন্তব্য জুড়ে দেয়া হয়। এতে জাতীয় পার্টির উচ্চপর্যায়ে তোলপাড় শুরু হলে পার্টির নেতা-কর্মীরা শওকত চৌধুরীর কাছে বিষয়টির ব্যাখ্যা দাবী করেন।
এ ব্যাপারে আলহাজ্ব শওকত চৌধুরী সিসি নিউজকে বলেন, সংবাদটির বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে পার্টি প্রধান ও মহাসচিবের কাছে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ