• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ.লীগের মনোনয়ন জমা দিলেন রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও, ২৮ নভেম্বর।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় মনোনয়ন জমা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে রমেশ চন্দ্র সেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার ড.কে.এম কামরুজ্জামান সেলিমের হাতে এই মনোনয়নপত্র জমা দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আ:লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী, সহ-সভাপতি অ্যাড মকবুল হোসেন বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, উপজেলা আ:লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সহ জেলা আ:লীগের নেতৃবৃন্দ।

রমেশ চন্দ্র সেন মনোনয়ান পত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের বলেন, আ:লীগ সরকার যেভাবে উন্নয়ন করে গেছে তার কোন বিকল্প নেই।সেই সাথে আমাদের ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় এই সরকারের উন্নয়নের ছোয়া লেগেছে। আমরা আশাবাদী সামনের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে আ:লীগ সরকারের বিজয়ী নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ