• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডিসেম্বরের শেষ সপ্তাহে সমাপনী-জেএসসির ফল প্রকাশ

সিসি নিউজ, ০৪ ডিসেম্বর।। আগামী ২৫ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (৪ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সুত্রে এ তথ্য জানা গেছে।

সুত্র জানায়, সমাপনীর ফল ২৬ বা ২৭ ডিসেম্বর প্রকাশের সময় চেয়ে গত সোমবার (৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে।

সাধারণত ডিসেম্বর শেষে দুই সমাপনীর ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন নির্ধারিত থাকায় তার আগেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে দুই মন্ত্রণালয়। এর আগে ২০১৭ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনীর ফল একই দিন প্রকাশ করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৮ থেকে ২৬ নভেম্বর ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে অংশ নেয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ