• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘হিরোকে এত সহজে জিরো করা যাবে না’

সিসি ডেস্ক, ০৬ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন চাওয়া হিরো আলমের মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একারণে তিনি হাইকোর্টের দারস্থ হচ্ছেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এজলাস তার মনোনয়ন বাতলের ঘোষণা দেন।

আপিলের যুক্তিতর্কে কমিশনের এজলাস থেকে বলা হয়, এক শতাংশ ভোটারদের তালিকা হিরো আলম দিয়েছেন তা সঠিক নয়। কেননা ১০ জনের স্বাক্ষর তদন্ত করে দেখা গেছে তাদের তথ্য মিথ্যা দিয়েছেন।

পরে এজলাস থেকে বের হয়ে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আমি আপিল করেছিলাম সেটা নামঞ্জুর করা হয়েছে। নমিনি খুঁজে না পেয়ে বাতিল করেছে। আজকে এখানে যারা স্বতন্ত্র প্রার্থী তাদের সবাইকে বাদ দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন না দেওয়ার কারণ আমি মনে করি ষড়যন্ত্র।’

তিনি বলেন, ‘এ সব কিছু রাজনৈতিক চালে চলছে। আমি এখন হাইকোর্টে আপিল করব, আমি এর শেষ দেখে নেব। রাজনীতির মাঠ থেকে চলে যাওয়ার হিরো আলম আমি না। হিরোকে এত সহজে জিরো করা যাবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ