• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধামরাইয়ে বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিসি ডেস্ক, ০৭ ডিসেম্বর।। ঢাকার ধামরাইয়ে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আশুলিয়ার নয়ারহাট এলাকার অপু ও মৃদুল।

শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা কেলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজধানীর গাবতলী থেকে ছেড়ে আসা মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিন যুবক মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

এই ঘটনায় ঘাতক বাসটি আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ