• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাকড

গোলাম মাওলা রনি

সিসি ডেস্ক, ১১ ডিসেম্বর।। গোলাম মাওলা রনির ফেসবুক আইডি হ্যাকড করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর রাতে তাঁর ফেসবুক আইডি হ্যাকড হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজধানীর নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

জিডিতে সাবেক এই সংসদ সদস্য উল্লেখ করেন, ‘আজ (মঙ্গলবার) ভোররাত থেকে আমার ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে। গতকালের পর এখানে আমি আর কোনো পোস্ট দেইনি। তাই পরবর্তী কোনো পোস্টের জন্য আমি দায়ী নই।’

উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন গোলাম মাওলা রনি। আর নির্বাচনের কয়েকদিন আগেই তার সঙ্গে এ ঘটনা ঘটল।

এ প্রসঙ্গে গোলাম মাওলা রনি গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দুষ্কৃতিকারীরা অসৎ উদ্দেশে আমার ফেসবুক আইডি হ্যাক করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নিউ মার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

তিনি আরো বলেন,‘আমার ফেসবুক আইডিটি হ্যাক হওয়ার পর আইডিটিতে আমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে আমার আইডি থেকে অপ্রীতিকর কোনো ম্যাসেজ, স্ট্যাটাস ও পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকব না। এর জন্য হ্যাকারই দায়ী থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ