• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গা, ১৫ ডিসেম্বর।। চুয়াডাঙ্গায় নির্বাচনী প্রচারে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। সেই সঙ্গে বাড়ছে সহিংস ঘটনাও। এরই পরিপ্রেক্ষিতে বিএনপির চারটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর জীবননগর উপজেলার প্রধান নির্বাচনী কার্যালয়সহ চারটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। এতে চারটি কার্যালয়ে থাকা দু’টি মোটরসাইকেল, দু’টি টিভি, ৪ শতাধিক চেয়ার পুড়ে গেছে।

জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাতে জীবননগর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নোয়াব আলীর বাড়ির সামনে বিএনপির প্রধান নির্বাচনী অফিসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা রাতের আঁধারে গোপনে সংঘবদ্ধ হয়ে কার্যালয়ের তালা ভেঙে আগুন লাগিয়ে দেয়।

‘এ ঘটনায় কার্যালয়ের মধ্যে থাকা দুটি মোটরসাইকেল, দুটি টেলিভিশনসহ ঘরের ভিতরে থাকা চেয়ার, টেবিল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গনি বিএনপি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ