
সিসি নিউজ, ১৬ ডিসেম্বর।। নীলফামারীর ডোমারে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ডোমার থানার এএসআই ফারুক হোসেন সহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সদস্যরা হলেন রেজাউল করিম ও শরিফুল ইসলাম। শনিবার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের বড় রাউতা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ ৪ হামলাকারীকে আটক করে। এরা হলেন বড় রাউতা গ্রামের জামায়াত নেতা মুজিবর রহমান মুন্সি ও ইউসুফ আলী এবং পশিচম চিকনমাটি গ্রামের শিবির নেতা আবু বক্কর সিদ্দিক ও জাহাঙ্গীর আলম।
আহত পুলিশ সদস্যদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।