• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভুয়া এম‌পি প্রার্থী আটক

কু‌ড়িগ্রাম, ১৮ ডিসেম্বর।। কুড়িগ্রাম-৩ (উলিপুর উপজেলা) আসনের নির্বাচনী এলাকায় প্রচারণা চালানোর সময় দুদু জোদ্দার না‌মে এক ভুয়া এমপি প্রার্থীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে উলিপুর বাজার থেকে তাকে আটক করা হয়। দুদু জোদ্দার উলিপুর পৌরসভা এলাকার ৮নম্বর ওয়ার্ডের জোনাইডাঙ্গা গ্রামের ধনীয়া জোদ্দারের ছেলে।
উলিপুর বাজা‌রের ব্যবসায়ীরা জানান, দুদু জোদ্দার নিজেকে স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে হেলিকপ্টার প্রতীক সম্ব‌লিত পোস্টার ছা‌পি‌য়ে ভোট চেয়ে মাইকিং করছিলেন। কুড়িগ্রাম-৩ আসনে কোনো স্বতন্ত্র প্রার্থী না থাকায় স‌ন্দেহ হ‌লে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে জানান,দুদু জোদ্দার আটক করা হয়েছে। প্রচার কাজে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত ইজিবাইক ও মাইকসহ ইজিবাইক চালককেও আটক করা হয়েছে। দুদু চুরির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি কি উদ্দেশে এটা ক‌রে‌ছেন তা জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ