• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে বিজিবি মোতায়েন

সিসি নিউজ, ১৯ ডিসেম্বর।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষার্থে মঙ্গলবার থেকে ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আজকের মধ্যেই ঢাকাসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।’

ইতোমধ্যে কুমিল্লা ও চাঁদপুরের ১৭টি সংসদীয় আসনে মঙ্গলবার সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে।

কুমিল্লার বিজিবি-১০ এর অধিনায়ক লে. কর্নেল আবু মো. মহিউদ্দিন জানান, নির্বাচনপূর্ব শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে কুমিল্লা ও চাঁদপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। এ দুই জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং এলাকাগুলোতে টহল জোরদার করছে। 

অন্যদিকে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমানও ওই জেলায় বিজিবি মোতায়েনের তথ্য নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ