• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোটের কারণে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

সিসি ডেস্ক, ১৯ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তফসিলি ব্যাংকগুলোর হিসাব ক্লোজিংয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে।

এবছর নির্ধারিত ৩০ ডিসেম্বরের পরিবর্তে ব্যাংক ক্লোজিং হবে ২৭ ডিসেম্বর। এ দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

ব্যাংকিং খাতে সাধারণত ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব শেষ করে। এ দিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী বা ব্যালান্স শিট প্রস্তুত করা হয়। হিসাব মেলাতে ব্যস্ত থাকেন কর্মকর্তারা। তাই কোনো ধরনের লেনদেন করা হয় না।

শেয়ারবাজারের লেনদেন যেহেতু ব্যাংকের সঙ্গে সম্পর্কিত, ফলে এদিন শেয়ারবাজারের লেনদেনও বন্ধ রাখা হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রতি বছরের ৩১ ডিসেম্বর ও ১ জুলাই ব্যাংকগুলো ব্যাংক হলিডে পালন করে। ৩০ জুন অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করার পর ১ জুলাই আর লেনদেন করা হয় না।

আর বছর শেষে ৩১ ডিসেম্বর সব শাখা খোলা রাখা হলেও ১ জুলাই বেশিরভাগ শাখা বন্ধ থাকে। সেদিন শুধু যেসব শাখার হিসাব শেষ হয় না, সেসব শাখা এবং আঞ্চলিক ও প্রধান কার্যালয় খোলা থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ