• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর ও নীলফামারী সফরের অনুমতি চাইলেন শেখ হাসিনা

সিসি নিউজ, ১৯ ডিসেম্বর।। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় অংশ নিতে উত্তরবঙ্গে সফরের জন্য নীলফামারী ও রংপুর জেলার রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের (ডিসি) কাছে অনুমতি চেয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে ফ্যাক্সের মাধ্যমে পাঠানো এক চিঠিতে এ অনুমতি চান প্রধানমন্ত্রী।

জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর (রোববার) সকালে ঢাকা হতে প্লেনে করে নীলফামারীর-সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে সড়ক পথে রংপুর যাবেন। পথে সকাল ১০টায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কার্যক্রমে অংশ নেবেন তিনি।

একই দিন দুপুর ২টায় পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেবেন ও বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ