• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে পথসভার স্থান দখলের অভিযোগ

সিসি নিউজ, ২৩ ডিসেম্বর।। নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগ প্রার্থী কতৃক নির্বাচনী পথসভার মঞ্চ দখলের অভিযোগে সংবাদ সম্মেলণ করেছেন জাতীয় পার্টিও প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী। আজ রোববার সন্ধায় ডিমলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গার হাট জাপা নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলণ করেন জাপা প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী। সংবাদ সম্মেলণে তিনি অভিযোগ করেন, আজ বিকেল তিনটায় ডিমলা সদরের হাসপাতাল মোড়ের কালীর ডাঙ্গায় নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। পথসভার জন্য শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতিও নেয়া হয়েছে। কিন্তু আজ সকালে জাতীয় পার্টির নির্ধারিত পথসভার স্থান দখল করে আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী সমর্থকরা তাদের নির্বাচনী পথসভার মঞ্চ তৈরী করে। ফলে নির্ধারিত স্থানে আমরা পথসভা করতে পারিনি।
তিনি আরো অভিযোগ করেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানালে তিনি কোন ব্যাবস্থা নেননি।
জাফর ইকবাল সিদ্দিকী আরো অভিযোগ করেন, এর আগেও গত ১৭ ডিসেম্বর ডিমলার কাউসার মোড় এলাকায় জাপা প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা করেন আওয়ামী লীগ প্রার্থী আফতাব উদ্দিন সরকার।
সংবাদ সম্মেলণে উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা জাহিদুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি মোশারফ হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন রাজুসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ