• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৯ ডিসেম্বর রাত থেকে সারাদেশে যান চলাচল বন্ধ

সিসি নিউজ, ২৪ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে। এছাড়া ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলতে পারবে না। রবিবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার মতো জরুরি সেবা সংস্থার যান চলাচলে কোনো বাধা নেই। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনী পরিদর্শক, ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা গাড়ি ব্যবহার করতে পারবেন।

আরো বলা হয়, নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি ব্যবহার করতে পারবেন। একই সুযোগ থাকছে ভোটের খবর সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদেরও। মহাসড়ক ও বন্দরে যান চলতে পারবে নিষেধাজ্ঞা শিথিল সাপেক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ