• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

সিসি নিউজ, ২৫ ডিসেম্বর।। নীলফামারীতে যাত্রীবাহি বাসের সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ি ডিগ্রী কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আইনুল ইসলাম (৫০) ও তাঁর স্ত্রী মজিদা বেগম (৪২)। তাদের বাড়ি জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের পূর্বহরিণচড়া গ্রামে।
পুলিশ ও প্রত্যক্ষর্দীরা জানান, ঘটনার সময় আইনুল ইসলাম স্ত্রীকে নিয়ে মোটরসাইকল যোগে ডোমার থেকে নীলফামারী আসার সময় নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ি ডিগ্রী কলেজের সামনে ডোমারগামী মেহেদী পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আইনুল ইসলাম। স্থানীয়রা তার স্ত্রী মজিদা বেগমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ