• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গয়েশ্বরকে দেখতে গেলেন নসরুল হামিদ

ঢাকা, ২৭ ডিসেম্বর।। হামলায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়কে দেখতে গিয়েছিলেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে গয়েশ্বরের ব্যক্তিগত কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন বিপু।

এ সময় নসরুল হামিদ বিপু বলেন, হামলার ঘটনায় আমি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়। ঘটনার জন্য দোষীদের আইনের আওতায় এনে শাস্তিরও দাবি জানাই।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই ঘটনার জন্য আমি কোনো মামলা করব না। ঘটনার পেছনে গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে আমি মনে করি।

সঙ্গত, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালাতে গিয়ে গত মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় নির্বাচনি গণসংযোগকালে গয়েশ্বরের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে তিনি মাথাসহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পান। তার কর্মী সমর্থকরাও হামলায় আহত হন।

 

হামলার পর ইসলামী ব্যাংক হাসপাতালে গয়েশ্বর চন্দ্র রায়ের মাথায় আটটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি তার নয়াপল্টনের কার্যালয়ে বিশ্রামে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ