• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রচার-প্রচারণা শেষ, পাঠানো হচ্ছে ব্যালট পেপার

সিসি নিউজ, ২৮ ডিসেম্বর।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে আজ শুক্রবার সকাল ৮টায়। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় আজও পাঠানো হচ্ছে ব্যালট পেপার।

আদালতের নির্দেশে নতুন করে প্রার্থিতা ফিরে পাওয়া ও বাদ পড়া আসনগুলোয় আবারো নতুন করে ব্যালট পেপারসহ অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে। সকাল ১০ টা থেকে রাজধানীর তেজগাঁও বিজি প্রেসসহ সরকারি বিভিন্ন প্রেস থেকে সামগ্রী পাঠানো শুরু হয়।

এবারের নির্বাচনে তিন স্তরের নিরাপত্তায় মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী, পুলিশ, র‍্যাব-বিজিবিসহ অন্যান্য নিয়মতি বাহিনীর সদস্যরা।

গত ২৬ ডিসেম্বর র‍্যাব, ২৪ ডিসেম্বর সেনাবাহিনী ও ২০ ডিসেম্বর বিজিবি মাঠে নামে। শুক্রবার বিকাল ৫টা থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ