• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কয়েলের আগুনে ঘুমন্ত ২ ভাইয়ের মৃত্যু, বাবা আহত

ঢাকা, ২৯ ডিসেম্বর।। রাজধানীর যাত্রাবাড়ীতে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে পলাশ (১২) ও তুষার (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় দগ্ধ হয়েছেন তাদের বাবা ইকবাল হোসেন (৫৫)।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ ইকবাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাতে যাত্রাবাড়ীর মাতুয়াইল কাউন্সিল রোড এলাকার দুই রুমের একটি টিনশেড ঘরে মশার কয়েল থেকে আগুন লাগে।

আগুনে দগ্ধ হয়ে ঘুমন্ত ওই দুই ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ বাবা হাসপাতালে চিকিৎসাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ