• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কেন্দ্রের পরিবেশ এখনো শান্তিপূর্ণ : ফখরুল

ঠাকুরগাঁও, ৩০ ডিসেম্বর।। ঠাকুরগাঁওয়ে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার সকাল সাড়ে ৮টায় শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেন, কেন্দ্রের পরিবেশ এখনো শান্তিপূর্ণ। ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে ঐক্যফ্রন্টের বিজয় হবে।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁওসহ দেশের অনেক ভোট কেন্দ্রের অবস্থা ভালো নেই। আমরা চাই ভোটাররা ভোট প্রদান করুক, ভোট দিতে পারলেই তারা তাদের পছন্দের প্রার্থী বিজয়ী করতে পারবেন ও গণতন্ত্রের বিজয় হবে।

পরে তিনি নিজ নির্বাচনী আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন। এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার দেশের ৩০০টি সংসদীয় আসনে বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যেখানে সারা দেশে এবার মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৩ জন। ভোটকেন্দ্র ৪০ হাজার ১৮৩টি ও ভোটকক্ষ ২ লাখ ৬ হাজার ৭৬৭টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ