• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রেনের টিকিট কাটতে লাগবে মোবাইল ও এনআইডি নম্বর

সিসি ডেস্ক, ১ জানুয়ারি।। ট্রেনের টিকিটে নতুন সংযোজন আনছে বাংলাদেশ রেলওয়ে। এখন থেকে টিকিট কাটতে হলে দিতে হবে নাম, মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ নম্বর।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১ জানুয়ারি) রেলের অনলাইন টিকিট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএসবিডি সূত্রে জানা গেছে, ট্রেনের টিকিট কাটতে হলে যাত্রীর নাম, মোবাইল নাম্বার, এনআইডি নম্বর অথবা বার্থ-রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিতে হবে।

পাইলট প্রকল্পের অংশ হিসেবে সোনার বাংলা ট্রেনের ১৫ ভাগ টিকিটে এই পদ্ধতি চালু করা হয়েছে। মাস তিনেকের মধ্যে সব ট্রেনে এটি চালু করতে চায় বাংলাদেশ রেলওয়ে।

রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন বলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি টিকিটে নাম-ঠিকানা, এনআইডি নম্বর সংযুক্ত করতে সুপারিশ করেছিল। পরে রেল মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয়, বর্তমানে টিকিটের যে কাগজ ছাপানো আছে তা শেষ হলে নতুন কাগজে নাম, বয়স, মোবাইল নম্বরে থাকবে।
তিনি জানান, বাংলাদেশ রেলওয়েতে টিকিটের কালোবাজারি রোধ করতে এমন উদ্যোগ নেয়া হচ্ছে।

জানা গেছে, আগামী মাস তিনের মধ্যে সব ট্রেনে টিকিটের রং পরিবর্তনসহ নতুন কাগজে নাম, এনআইডি ও বয়সযুক্ত টিকিট পুরোপুরি চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ