• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নতুন মন্ত্রিসভা গঠন ১০ জানুয়ারির আগেই

সিসি ডেস্ক, ১ জানুয়ারি।। ১০ জানুয়ারির আগেই নতুন সংসদ সদস্যদের শপথ ও মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এবারের নির্বাচনে অংশগ্রহণের নামে নাটক করেছে বিএনপি। কোন প্রচার ও এজেন্ট না থাকার কারণেই তাদের ভরাডুবি হয়েছে।
এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের পুন:নির্বাচনের দাবি অযৌক্তিক। এটি কখনই মেনে নেয়া সম্ভব না। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলেও এসময় জানান ওবায়দুল কাদের।
এদিকে, নতুন সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ নেবেন বলে জানিয়েছ্নে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দু’একদিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ