• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচন সফল হওয়ায় বাংলাদেশিদের প্রশংসায় যুক্তরাষ্ট্র

সিসি ডেস্ক, ২ জানুয়ারি।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করলেও তা সফল করায় বাংলাদেশি জনগণের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।

২০১৪ সালে নির্বাচন বয়কট পরিস্থিতির পর এই ঘটনাকে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে দেখছে তারা।

মঙ্গলবার (১ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন।

৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগকারী বাংলাদেশের কোটি কোটি ভোটারের প্রশংসাসহ নির্বাচনে অংশ নেয়ায় সব দলকে ধন্যবাদ জানান পালাদিনো।

এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী উল্লেখ করে পালাদিনো জানান, সফলভাবে নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে শেখ হাসিনা পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশের ভবিষ্যত ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী ট্রাম্প প্রশাসন।

তিনি বলেন, আমরা ক্ষমতাসীন সরকার ও বিরোধী দলকে সঙ্গে নিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চাই।

তবে নির্বাচনের প্রশংসা করলেও পালাদিনো নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলোকে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানান।

তিনি বলেন, আমরা সবপক্ষকে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাই এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করি, যেন সবাইকে নিয়ে অনিয়মের দাবিগুলো খতিয়ে দেখা হয়।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে হয়রানি ও সহিংসতার নির্ভরযোগ্য খবর আমরা পেয়েছি।

৩০ ডিসেম্বরের নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের দিন কিছু অনিয়ম ও ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গভীরতা বিষয়ে পালাদিনো বলেন, অনেক বাংলাদেশি মার্কিন নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

বাংলাদেশের প্রশংসায় তিনি বলেন, অর্থনৈতিক উন্নতি, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের অভূতপূর্ব রেকর্ড রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ