• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়, ২ জানুয়ারি।। পঞ্চগড়ে মোটরসাইকেল থেকে পড়ে লাইলী বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাইলী বেগম বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা এলাকার শাহিনুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে শাহিনুর বাড়ি থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ভাউলাগঞ্জ-পঞ্চগড় সড়কের আমতলা নামক স্থানে তার মোটরসাইকেলটির একটি চাকা পাঞ্চার হলে সড়কের ওপর ছিটকে পড়েন সবাই। এ সময় লাইলী বেগম মাথায় প্রচণ্ড আঘাত পান। বাকিরা সামান্য আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে লাইলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় মারা যান লাইলী। এ ছাড়া তার স্বামী ও সন্তানরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ