• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে সড়ক দূর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের গুয়াবড়ি ঘাট এলাকায় মটরসাইকেল-ব্যাটারিচালিত অটোভ্যান সংঘর্ষে কামরুন নেছা রেখা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা মারা গেছেন। এঘটনায় শামসুদ্দিন বারী বাবু (৫০) নামে অপর এক স্কুল শিক্ষক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জয়পুরহাট- গোবিন্ধগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুন নেছা রেখা কালাই উপজেলার ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন। তিনি কালাই উপজেলার রঘনাথপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী। আহত শামসুদ্দিন বারী বাবু ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়দের উদ্ধৃতি জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কামরুন নেছা রেখা ও শামসুদ্দিন বারী বাবু তারা আপন ভাই বোন এবং একই স্কুল চাকরি করেন। স্কুল শেষ করে সন্ধ্যায় মটর সাইকেলে জয়পুরহাট শহরে আসচ্ছিলেন। এসময় গুয়াবড়ি ঘাট এলাকায় পৌচ্ছলে মাত্রাইগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কামরুন নেছা রেখাকে স্থানান্তর করা হলে পথে তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ