• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার পেলেন ভূপতি ভূষণ বর্মা

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম ।। আব্বাস-নায়েব-প্যারীমোহন লোক সংস্কৃতি সংস্থা কোচবিহার পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ভাওয়াইয়া গানে সৃজনশীল অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পরিচালক উত্তর বাংলার প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মাকে ‘আব্বাস উদ্দিন স্মৃতি পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে।
গত ২২-২৪ ডিসেম্বর কোচবিহার জেলার চিলকির হাট কান্ডেশ^রী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আব্বাস-নায়েব-প্যারিমোহন স্মরণে ভাওয়াইয়া লোক সংস্কৃতি উৎসবে তাকে ক্রেস্ট ও সম্মাননা স্বারকপত্র দিয়ে সম্মানিত করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে পশ্চিম বঙ্গ রাজ্যের কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গরতœ ফুলতি গিদালী, পশ্চিম বঙ্গের বিধায়ক মিহির গোস্বামী, আব্বাস-নায়েব প্যারীমোহন লোক সংস্থার সম্পাদক সবিদুল রহমান প্রমূখ।
উল্লেখ্য, ভূপতি ভূষণ বর্মা দীর্ঘ দিন থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন মঞ্চে ভাওয়াইয়া সংগীত পরিবেশন করে আসছেন। এছাড়াও ১৯৯৩ সালে কুড়িগ্রামের দুর্গাপুরে গড়ে তুলেছেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি নামের একটি সংগঠন। যেখানে ভাওয়াইয়া গান শেখার পাশাপাশি গবেষণা ও ভাওয়াইয়ার গানের স্মৃতি সংরক্ষণেরও উদ্যোগ নেয়া হয়েছে।
ভূপতি ভূষণ বর্মাকে এর আগেও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংগঠন সম্মাননা প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ