• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর ফিল্ম অ্যান্ড মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ষবরণ

সিসি নিউজ।। বছরের দ্বিতীয় দিনেই অনুষ্ঠিত হলো সৈয়দপুর ফিল্ম অ্যান্ড মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ষবরণ। 
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সৈয়দপুরের সকলস্তরের সংস্কৃতি প্রেমি সঙ্গীত শিল্পী, অভিনয় শিল্পী সহ মিডিয়া লাইনের সদস্যবৃন্দ।
বিশেষ অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন অন্য রবি (সঙ্গীতশিল্পী), বিথী জামান (বিশিষ্ট সংস্কৃতি কর্মী), প্রিতম
সারোয়ার (নাট্য নির্মাতা), মোঃ সুমন (ফটোগ্রাফার), আদিত্য জয় (মিউজিক ডিরেক্টর), মোঃ জয়নাল (ব্যবসায়ী)
সহ আরো অনেকেই।
উপস্থিত সবাই তাদের মূল্যবান বক্তব্য ও দিক নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশের বুকে সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী প্রাচীন তম শহর আর এই শহরকে কেন্দ্র
করে আন্তর্জাতিক মানের ফিল্ম নির্মাণ করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন বিথী জামান এবং হিংসে বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান
অন্য রবি। তিনি আরো বলেন একমাত্র ফিল্ম মিডিয়াই পারে সমাজের প্রতিটি মানুষের মধ্যে অনেক বিষয়ে পজিটিভ ধারণা সৃষ্টি করতে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক,
মিডিয়া প্রতিষ্ঠানের পরিচালক  সহ সদস্যবৃন্দরা মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া ভিত্তিক  প্রতিষ্ঠানের মধ্যে কোশ্চেন মার্ক, রেইনবো ওয়েডিং
ফটোগ্রাফি, কিংস পার্ক, হেজি লুবিত, সৈয়দপুর থিয়েটার, কুড়ি-লাল ফিল্ম প্রোডাকশন, ওয়াই টি সুজিত, এইচ জে রায়হান, ফিল্ম মেকার নাহিদ সহ অত্র এলাকার
প্রায় সকল প্রোডাকশনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 
এই অনুষ্ঠানটির আয়োজন  করেন
মোঃ মানিক ইসলাম (বিশিষ্ট সংস্কৃতি কর্মী), মাহমুদ তপু (মিডিয়া ব্যাক্তিত্ব), মোশাররফ হোসেন অপু মীর (মিডিয়া ব্যাক্তিত্ব) এবং উপস্থাপনার দায়িত্ব পালন করেন
আতিক শাহরিয়ার (সংস্কৃতি কর্মী)।
অনুষ্ঠানটি সৈয়দপুরের সংস্কৃতি ফিল্ম মিডিয়া কর্মীদের কাজে আরও উৎসাহ যোগাবে ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ