• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

সিসি ডেস্ক, ৬ জানুয়ারি।। জনপ্রিয় নির্মাতা কাজী হায়াৎ হৃৎপিণ্ডে সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের হাসপাতালে ভর্তি হয়েছেন। দু-একদিনের মধ্যে অপারেশনের কথা রয়েছে জানিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজী হায়াৎ-এর প্রধান সহকারী কাজী মনির।

তিনি বলেন, ‘হাসপাতাল থেকে হায়াৎ স্যার সবার কাছে দোয়া চেয়েছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।’ ২০০৪ সালে হৃৎপিণ্ডে দুটি রিং বসানো হয়ে প্রখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার। ২০০৫ সালে হয় ওপেন হার্ট সার্জারি। গত বছর জানুয়ারিতে আবারও হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দেন তাঁকে।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের দর্শক নন্দিত নির্মাতা কাজী হায়াৎ লুটতরাজ, আম্মাজান, ধর, কষ্ট, ঝড়, ইতিহাসসহ মোট ৪৯টি চলচ্চিত্র নির্মান করেছেন। তাঁর ৫০ তম চলচ্চিত্র ‘বীর’-এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১০ জানুয়ারি। এতে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ