• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপিকে সংসদে যোগ দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৩ জানুয়ারী।। গণতন্ত্রের স্বার্থে এবং গঠনমূলক রাজনীতিতে নিজেদের ফিরে আসার সুযোগ কাজে লাগাতে বিএনপি থেকে নির্বাচিত সাংসদদের জাতীয় সংসদে যোগদানের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যৌথ সভায় উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর ইউএনবির

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পরাজয় স্বীকার করে গণতন্ত্রের স্বার্থে বিএনপির সংসদে যোগ দেয়া উচিত।’

নির্বাচনের বিএনপির পরাজয়ের কারণ হিসেবে শেখ হাসিনা বলেন, ‘তাদের (বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট) পরাজয় স্বীকার করতে হবে। কারণ তারা যোগ্য নেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এবং হত্যার রাজনীতি করার জন্য জনগণের সমর্থন হারিয়েছে। বিএনপি একজন পলাতক অপরাধীকে দিয়ে দল পরিচালনা করায় নির্বাচনে হেরেছে।’

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের বর্তমান অবস্থা বিবেচনা করে গণতন্ত্রচর্চার সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ