• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্ট উদ্দেশ্য প্রণোদিত- ইসি সচিব

সিসি নিউজ, ১৬ জানুয়ারী।। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার বিকেলে নীলফামারীতে জেলা নির্বাচন অফিস পরিদর্শণ ও হেল্প ডেস্কের উদ্বোধনের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, নির্বাচনের পর হঠাৎ করে এরকম একটি প্রতিবেদন প্রকাশ করে টিআইবি সরকার ও নির্বাচন কমিশনকে অপ্রস্তুত করতে করেছে।
এসময় ইসি সচিব আরো বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে প্রত্যেক সদর উপজেলায় ইভিএম ব্যবহার করা হবে। এবং এখানে কোন ধরনের সমস্যা না হলে ভবিষ্যতে সব উপজেলা এবং পৌরসভা নির্বাচনে পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে।
এসময় জেলা প্রশাসক নাজিয়া শিরিন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম. সাহাতাব উদ্দিন ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ